২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাভানার টয়োটায় ১ লাখ টাকা ছাড় ইবিএল গ্রাহকদের

নাভানা থেকে টয়োটা গাড়ি কিনলে ১ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন ইস্টার্ন ব্যাংকের গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2019, 06:16 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপিএত জানানো হয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশে টয়োটা গাড়ীর একমাত্র পরিবেশক নাভানা লিমিটেড থেকে নির্ধারিত মডেলের নতুন টয়োটা গাড়ী ক্রয় করলে এক লক্ষ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা ভোগ করবেন ইবিএলের ভিসা ইনফিনিট, সিগনেচার, প্লাটিনাম এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ড ও টাইটানিয়াম কার্ডধারীরা।

ইস্টার্ন ব্যাংকের রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং নাভানা লিমিটেডের বিক্রয় বিভাগের প্রধান শাহুদ মুস্তানসির চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল হেড অব লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট সৈয়দ জুলকার নায়েন, হেড অব এজেন্ট ব্যাংকিং বিন মাজিদ খান, হেড অব স্টুডেন্ট ব্যাংকিং এন্ড রিটেইল প্রোপজিশন্স তানবির দাউদ, নাভানা লিমিটেডের সিনিয়র ম্যানেজার (কর্পোরেট সেলস) শাহ মোহাম্মদ রুম্মন বিন রউফ এবং সিনিয়র ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) লুৎফুল করিম উপস্থিত ছিলেন।