শাহ্জালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ২৮৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস-চেয়ারম্যান গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক আনোয়ার হোসেন খান, সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আব্দুল বারেক, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, মশিউর রহমান চমক, ইকরামুল হক ও কে এ এম মাজেদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
