২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন স্বপন কুমার রায়

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক জনাব স্বপন কুমার রায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 12:27 AM

Updated : 18 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে স্বপন কুমার রায়কে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক বগুড়া অফিসে বহাল করা হয়েছে।

স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, কৃষি ঋণ বিভাগ, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।