পিয়াজো থ্রি হুইলার ডিলারদের ঋণ দেবে ইবিএল
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সারাদেশে পিয়াজো থ্রি হুইলার বিক্রয়কারী ডিলারদের বিশেষ ঋণ সুবিধা দেবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং পিয়াজোর ডিলার ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শফিকুজ্জামান সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেন।
ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ, অ্যাসেটস (রিটেইল ও বিজনেস) প্রধান তাসনিম হোসেন, সাপ্লাই চেইন অর্থায়ন প্রধান এম মোস্তাফিদুজ্জামান, ন্যামসের সহকারি পরিচালক তৌসিফ-উজ-জামান এবং মহাব্যবস্থাপক নুরুদ্দীন জাহাঙ্গীরসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
