২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার শ্রীপুরে ইসলামী ব্যাংক

মাগুরা জেলার শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে ৩৪৯তম শাখা খুলেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 09:57 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

বৃহস্পতিবার এই শাখা খোলা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের যশোর জোনপ্রধান মিজানুর রহমান।

সাইফুজ্জামান শিখর বলেন, ইসলামী ব্যাংক মানুষের কল্যাণের উদ্যেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাংক সমাজে উদ্যোক্তাশ্রেণী তৈরীর মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে। লাঙ্গলবাঁদ অঞ্চলকে ব্যবসায়ের অন্যতম কেন্দ্রস্থল উল্লেখ করে তিনি স্থানীয় ব্যবসায়ীদের ইসলামী ব্যাংকের কল্যাণমূখী সেবা গ্রহণের আহবান জানান।

মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ৮ বছর অবস্থান ধরে রেখেছে। এই ব্যাংক আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

ব্যাংকিং খাতের সকল আধুনিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে বলে জানান তিনি।