২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেইনবো পেইন্টসের ‘সেবা মাস’ শুরু

ক্রেতাদের সেবা প্রদানের লক্ষ্যে ‘সেবা মাস’ চালু করেছে আরএফএল গ্রুপের রঙের ব্র্যান্ড রেইনবো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 09:12 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় সেবা মাস ২০১৯ এর উদ্বোধন করেন আরএফএল  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে জানানো হয়, সেবা মাসের আওতায় পুরো নভেম্বর মাস জুড়ে কিস্তিতে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এসময় রেইনবো পেইন্টসের সব পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত এবং সব হার্ডওয়্যার পণ্যের উপর ৫ শতাংশ মূল্যছাড় পাবেন ক্রেতারা।

এছাড়া রেইনবো’র পণ্য ক্রয় করে সেবা মাস শেষে র‌্যাফেল ড্রয়ের পুরস্কার জেতার সুযোগও থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আরএফএল গ্রুপ পণ্যের গুণগত মান এবং ক্রেতাদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ক্রেতাদের রঙ সংক্রান্ত সর্বোচ্চ সেবা দেওয়া এবং তাদের মনে রেইনবো পেইন্টসের সেবা নিয়ে আস্থা তৈরীর উদ্দেশ্যেই আমাদের এই সেবা মাসের কর্মসূচি।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান মীর মোবাশ্বের আলী, রেইনবো পেইন্টসের পরামর্শক মো. শাহজাহান, হেড অব সেলস এস এম জহিরুল ইসলাম, হেড অব রিটেইল সেলস শাহজাহান সানী এবং ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নাজমুল আকন্দ উপস্থিত ছিলেন।

‘ছড়াও জীবনের রঙ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে রেইনবো পেইন্টস।