৮ রকম বাণিজ্যিক ’ব্যবহার হবে’ হুয়াওয়ের ৫জি
আট ধরণের বাণিজ্যিক’ব্যবহার হবে’ প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের ৫জি’র।
চলতি মাসে সুইজারল্যান্ডের জুরিখে ১০ম গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম সামনে রেখে এক প্রতিবেদনে এ ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আট ধরনের বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে রয়েছে- পণ্যের গুণগত মান বাড়াতে স্মার্ট কারখানার জন্য ক্লাউড পর্যবেক্ষণ, খনি ও বন্দরগুলোর জন্য ক্লাউড অপারেশন্স, নিরাপদ সড়ক ও সেতুগুলোর জন্য ক্লাউড ভিডিও, আধুনিক গুদামঘরের নিয়ন্ত্রণের জন্য আন্তঃমেশিন যোগাযোগ ব্যবস্থা, ক্লাউড গেমিং, ক্লাউড ভিআর, ৪কে/৮কে ভিডিও এবং ক্লাউড থেকে সরাসরি সম্প্রচার।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী অটোমেশন প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্যের বাজারের আকার ১৫৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার অনুমান করা হয়েছিল, যা ২০২৫ সালের মধ্যে ৩০১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।
অদূর ভবিষ্যতে বিশ্বের শিল্পকারখানা নির্মাতাদের ৭৯ শতাংশই ৫জি নির্ভর কারখানায় বিনিয়োগের পরিকল্পনা করবেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
