পুরান ঢাকার বাবুবাজারে সাউথ বাংলা ব্যাংক
পুরান ঢাকার বাবুবাজারে শাখা খুলেছে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।
বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরমানিটোলায় এ কে আদিল ফেমাস টাওয়ারে ব্যাংকের ৭৫তম এ শাখা উদ্বোধনের কথা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাওয়াজ ও আনোয়ার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মামুনুর রশিদ মোল্লা, মহাব্যবস্থাপক হাফিজুর রহমান, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন।
