২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স ফার্নিচারে কেনাকাটা বিকাশে

এখন থেকে ব্রাদার্স ফার্নিচারের সব আউটলেটে ক্রেতারা বিকাশে পেমেন্ট করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 06:33 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি দুই কোম্পানির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হওয়ার কথা জানানো হয়েছে।

চুক্তিতে সই করেন বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ব্রাদার্স ফার্নিচারের পরিচালক শরীফুজ্জামান সরকার।

এ সময়ে অন্যদের মধ্যে বিকাশের হেড অব এম-কমার্স পেমেন্ট মোহাম্মদ ইরফানুল হক, ম্যানেজার সিরাজুল মাওলা, ম্যানেজার আহসানুল কবীর এবং ব্রাদার্স ফার্নিচারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মনিরুল ইসলাম বকশী ও ডেপুটি ম্যানেজার রাশেদুল আহসান রুবেল উপস্থিত ছিলেন।