অর্থপাচার নিয়ে বেসিক ব্যাংকের কর্মশালা
অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন নিয়ে কর্মীদের ধারণা দিতে কর্মশালার আয়োজন করেছে বেসিক ব্যাংক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলা’ শীর্ষক ওই কর্মশালা আয়োজনের কথা জানানো হয়।
বেসিক ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম।
এসময় অন্যদের মধ্যে ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ এবং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও মহাব্যবস্থাপক এএসএম রওশানুল হক সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
