২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্কুল ব্যাংকিং সম্মেলন

নীলফামারীতে স্কুল ব্যাংকিং সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 10:21 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

সোমবার ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে স্কুল ব্যাংকিং প্রসারে নীলফামারী জেলার শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশব্যাপী স্কুল ব্যাংকিং প্রসারে ও ছা্ত্রছাত্রীদের তরুণ বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাসে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই সম্মেলনের আয়োজন করা হয় ।

নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন।

নীলফামারীতে সকল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার আশরাফ হোসেন, বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের উপ-পরিচালক এ কে এম মাসুদুল ইসলাম, সোনালী ব্যাংকের নীলফামারী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সুলতান  এবং ব্র্যাক ব্যাংকের রংপুরের ক্লাস্টার হেড ওমর শরীফ।

সম্মেলন আয়োজনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ব্র্যাক ব্যাংকের নীলফামারী শাখা ব্যবস্থাপক এস এম জাকির হোসেন।

ব্র্যাক ব্যাংক ছাড়াও নীলফামারীতে অবস্থিত সোনালী ব্যাংক,জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক,রূপালী ব্যাংক,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,পূবালী ব্যাংক,উত্তরা ব্যাংক,পদ্মা ব্যাংক,স্ট্যান্ডার্ড ব্যাংক,মার্কেনটাইল ব্যাংক,ইসলামী ব্যাংক,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং আনসার ভিডিপি ব্যাংক সম্মেলনে অংশ নেয়।