‘প্রাণ আপ’ বিজয়ীদের সঙ্গে অপূর্ব-মেহেজাবিনের আড্ডা
‘প্রাণ আপ’ এর সেপ্টেম্বর এবং অক্টোবরে অনুষ্ঠিত হওয়া তিনটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে।
গত শনিবার রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় কলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
এদিন প্রাণ আপ এর ‘ওপেন আপ উইদ সেলিব্রিটি’ ক্যাম্পেইনের বিজয়ীদের সঙ্গে দীর্ঘসময় আড্ডা দেন জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহেজাবিন চৌধুরী।
অপূর্ব বলেন, “আমরা ফ্যানদের সাথে সামনা সামনি কথা বলতে পেরে আনন্দিত।”
একটি সুন্দর আয়োজনের জন্য প্রাণ আপকে ধন্যবাদ জানান মেহেজাবিন।
অনুষ্ঠানে প্রাণ আপ এর ‘হ্যাপি ফ্যামিলি’ ক্যাম্পেইনের তিন বিজয়ী ও ‘প্রাণ আপ নেক্সট স্টার’ ক্যাম্পেইনের চার বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়।
এর মধ্যে হ্যাপি ফ্যামিলি ক্যাম্পেইনের তিন বিজয়ী ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে পরিবারের চার সদস্য নিয়ে কক্সবাজারে ৩ দিন ২ রাত থাকার সুযোগ পাচ্ছেন।
প্রাণ আপের হেড অব মার্কেটিং আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম ও অভিনেতা রাশেদ সীমান্ত এ সময় উপস্থিত ছিলেন।
