২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা ব্যাংক ও ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজের চুক্তি

পদ্মা ব্যাংক এবং ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজের মধ্যে একটি চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 07:56 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

চুক্তির আওতায় রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজের শিক্ষার্থীরা এখন তাদের বেতন ও অন্যান্য ফি পদ্মা ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে পারবেন।

রোববার ব্যাংকের উত্তরা শাখায় ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু ও ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজের সভাপতি এ কে সিকদার আজাদ চুক্তিতে সই করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা ব্যাংক এক্সক্লুসিভ ফি কালেকশন চুক্তির আওতায় কলেজের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী তাদের সমস্ত ফি পদ্মা ব্যাংকের যে কোন শাখায় খুব সহজ পদ্ধতিতে জমা করতে পারবেন।

গ্রাহকদের সুবিধার্থে পদ্মা ব্যাংক অচিরেই মোবাইল অ্যাপ সুবিধা নিয়ে আসতে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। ওই অ্যাপের মাধ্যমে অভিভাবকরা নিজ মোবাইল ফোন থেকে কলেজ ফি পরিশোধ করতে পারবেন।

এহসান খসরু বলেন, “প্রতিষ্ঠার পর থেকে পদ্মা ব্যাংক দেশবাসীর জন্য ব্যাংকিং সুবিধা সহজ করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে আসছে। মোবাইল অ্যাপ্লিকেশনটি দেশের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষার প্রতিফল মাত্র।”

পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, কর্পোরেট লায়বেলিটি হেড আমিরুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।