২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শাহ্জালাল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

রংপুর অঞ্চলের শাখাগুলোর কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 06:06 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

শনিবার রংপুর শহরের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের রংপুর শাখার ব্যবস্থাপক মো. সোলায়মানের সভাপতিত্বে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সভায় চলতি বছরের নয় মাসের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনাসহ ব্যবসায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া ২০২০ সালের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহমুদ সিদ্দিক, ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক জি এম কামরুল হাসান, জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হারুন-অর-রশিদ, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক করিমুল্লাহ এবং দিনাজপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ ছয় শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।