২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সেল ফ্রিজ কিনে শতভাগ ক্যাশ ভাউচার

মার্সেল ফ্রিজ কিনে ১০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন কুমিল্লার গৃহিণী রুমী আক্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 06:52 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় তার হাতে এই ক্যাশ ভাউচার তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালানো হচ্ছে বলে জানিয়েছে মার্সেল।

এর মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সহজেই কাঙ্ক্ষিত সেবা নিতে পারছেন গ্রাহকরা।

এ কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে ফ্রিজ বিক্রিতে ১০০ শতাংশ ক্যাশ ভাউচারসহ নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে মার্সেল।

ক্যাশ ভাইচার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লার সুমাইয়া ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী আব্দুল আহাদ লিটন, মার্সেলের জোনাল ম্যানেজার নূরুল ইসলাম রুবেল ও এরিয়া ম্যানেজার শওকত হোসেন উপস্থিত ছিলেন।