২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে শাহ্জালাল ব্যাংক

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে শাখা খুলেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 06:04 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকের ১২৯তম এ শাখা উদ্বোধনের কথা জানানো হয়।

উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ প্রধান।

ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমু, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মাসুম বসুনিয়া, করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক সারোয়ার জাহান সোহাগ, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্জ রুস্তম আলী এবং মাহবুব আলম খোকন উপস্থিত ছিলেন।