২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোকোডাইল পণ্যে ইবিএল গ্রাহকদের ছাড়

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের  (ইবিএল) গ্রাহকরা সিঙ্গাপুরভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ক্রোকোডাইল বাংলাদেশ লিমিটেডের রিটেইল আউটলেট থেকে পণ্য কিনলে বিশেষ সুবিধা পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 08:20 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

সম্প্রতি ইবিএল এবং ক্রোকোডাইল বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে শনিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান খোরশেদ আনোয়ার এবং ক্রোকোডাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ ওমর ফাহিম চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নায়েন,এজেন্ট ব্যাংকিং প্রধান বিন মাজিদ খান এবং ক্রোকোডাইল বাংলাদেশে ব্যবসা উন্নয়ন বিভাগ প্রধান আলোক সাহা।