বেসিক ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বেসিক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ।
সভায় প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ২০১৮ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগ, হাসান মাহমুদ, রায়হানা আনিসা য়ূসুফ আলী, মামুন-আল-রশীদ, আফরোজা গুল নাহার, সাহেব আলী মৃধা এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম উপস্থিত ছিলেন।
