২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় শাহ্জালাল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

কুমিল্লা ও নোয়াখালী শাখার কর্মকর্তাদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 07:03 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

শনিবার কুমিল্লার ময়নামতি গলফ ক্লাবে কুমিল্লা ও নোয়াখালী এলাকার ১৫টি শাখার কর্মকর্তাদের নিয়ে এ সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ।

সভায় চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে পর্যালোচনা হয়। এছাড়া  কর্মকর্তাদের ২০২০ সালের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।