২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 06:56 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

শনিবার রাজধানীর মতিঝিলে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে চেয়ারম্যান মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এ সভায় ব্যাংকের তৃতীয় ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া সভায় সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বেশকিছু ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় ভাইস চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম উপস্থিত ছিলেন।