পণ্যকে ব্র্যান্ডে রূপ দিতে চাই বিশ্বাসযোগ্যতা: আতিউর
একটি পণ্যকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হলে সহজবোধ্য ভাষায়, মানবিক এবং বিশ্বাসযোগ্যভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর আতিউর রহমান।
শনিবার ঢাকায় ‘পিআর এ্যান্ড ব্র্যান্ড কমস সামিট ২০১৯’ শীর্ষক প্রথম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।
আতিউর বলেন, “একটি পণ্যকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে হলে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। এ জন্য সবেচেয়ে বেশি প্রয়োজন নৈতিকতা। এই নৈতিকতা সংকটকালীন সময়েও মানুষের কাছে ওই পণ্যের ভরসার জায়গা তৈরি করে।”
তার মতে, ব্র্যান্ডিং এমন হতে হবে, যাতে সাধারণ মানুষের নিজের জীবনের সঙ্গে ওই পণ্যকে নিজের মধ্যে অনুভব করেন।
ঢাকার কেআইবি মিলনায়তনে শনিবার প্রথমবারের মতো জনসংযোগ এবং ব্র্যান্ডের উৎকর্ষ নিয়ে দিনব্যাপী ‘পিআর এ্যান্ড ব্র্যান্ড কমস সামিট ২০১৯’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আসিফ মাহমুদ অভি
“তখন বাংলাদেশ ব্যাংক অভিযোগ শোনার জন্য একটি সেবা চালু করেছিল। ওই লোক বাংলাদেশ ব্যাংকের ওই সেলে ফোন করে অভিযোগটি দায়ের করলে ঘটনাটি আমার কানে আসে। আমরা তৎক্ষণাৎ যোগাযোগ করে জানতে পারি ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট ডেস্ক অফিসার মিলে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ওই অর্থ আত্মসাত করে। তখন আমরা সাথে সাথে ওই ব্যবস্থাপকসহ দুই ব্যাংক কর্মকর্তাকে বরখাস্ত করে ওই লোকের টাকা ফেরত দেই।”
আতিউর বলেন, পণ্যকে সামাজিক দায়বদ্ধতায় আবদ্ধ করাও ব্র্যান্ডিংয়ের একটি বড় কাজ। ক্রেতাদের কাছে তুলে ধরতে হবে যে এই পণ্যের লাভের একটা অংশ সমাজের অবহেলিত, বঞ্চিত ও দরিদ্র্য মানুষের কল্যাণে ব্যয় হয়।
“একটি পণ্য সামাজিক দায়বদ্ধতা যত কাঁধে নেবে, সাধারণ মানুষের কাছে সে ততই আস্থার জায়গা দখল করবে। বিরতিহীনভাবে যে পণ্য উত্তরোত্তর আস্থা তৈরি করতে পারে, সেই পণ্যের ততই ব্র্যান্ডিং ইমেজ বৃদ্ধি পায়।”
জনসংযোগ এবং ব্র্যান্ডের উৎকর্ষে কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেঞ্চমার্ক পিআর’র পরিচালক এ এফ এম আসাদুজ্জামান।
জনসংযোগ ব্যবস্থাপনাকারী সংস্থা দিয়া আইএনসি আয়োজিত এ সম্মেলনে মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
