নয় মাসে হুয়াওয়ের আয় বেড়েছে ২৪%
চলতি বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ৮৬ বিলিয়ন ডলার আয় করেছে হুয়াওয়ে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ২৪ শতাংশ বেশি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ফলাফল প্রকাশ করে এ তথ্য জানায় চীনা প্রযুক্তি জায়ান্টটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের তুলনায় হুয়াওয়ের মোবাইল সার্ভিস সিস্টেমের কার্যক্রম বেড়েছে বহুগুন, যা বর্তমানে ১৭০টিরও বেশি দেশে বিস্তৃত। বর্তমানে বিশ্বের ১০ লাখ রেজিস্টার্ড ডেভেলপার হুওয়ায়ের সঙ্গে যুক্ত।
