২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সদর হাসপাতাল মোড়ে ইসলামী ব্যাংকের বুথ

ফেনী সদর হসপিটাল মোড়ে ব্যাংকিং বুথ চালু করেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2019, 05:35 PM

Updated : 18 Aug 2022, 05:56 PM

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই এলাকার বেলাল টাওয়ারে সম্প্রতি এ বুথ উদ্বোধনের কথা জানানো হয়।

বুথ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বিশেষ অতিথি ছিলেন ।

অন্যদের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনের প্রধান মাহমুদুর রহমান, ফেনী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবদুল বারিক, ফেনী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মনসুরুল হক, ফেনী উত্তরা হসপিটালের চেয়ারম্যান মশিউর রহমান ভূঁইয়া ও ব্যাংকের কলেজ রোড শাখা প্রধান মনছুরুল আলম বক্তব্য দেন।