২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে শাহ্জালাল ব্যাংকের বুথ

রাজধানীর মতিঝিলে দ্বিতীয় ব্যাংকিং বুথ চালু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 08:13 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসই এনেক্স বিল্ডিংয়ে মঙ্গলবার এই বুথের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন, ইমতিয়াজ ইউ আহমেদ, ঢাকা প্রধান শাখার ব্যবস্থাপক নাসিম সেকান্দার, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদ হোসাইন, মতিঝিল শাখার ব্যবস্থাপক এনামুল হক, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা সিমু এবং কোম্পানি সচিব আবুল বাশার।

আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, “মতিঝিল এবং দিলকুশা এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩টি শাখা চালু রয়েছে কিন্তু গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আজকের এই ব্যাংকিং বুথের উদ্বোধন করা হল। টিকাটুলি থেকে শাপলা চত্ত্বর এলাকার গ্রাহকরা এখন এই বুথ থেকে টাকা উত্তোলন এবং জমাসহ আরো অন্যান্য ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।”