চীনে অফিস খুলছে ইবিএল
চীনের গুয়াংঝুতে প্রতিনিধি অফিস খুলছে বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার এই অফিস উদ্বোধন করা হবে।
ইবিএলই বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান যারা চীনে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। হংকং এবং মিয়ানমাররের পর দেশের বাইরে এটি ইবিএলর তৃতীয় অফিস।
২০১৩ সালে হংকংয়ে নিজস্ব ফাইন্যান্স কোম্পানি-ইবিএল ফাইন্যান্স (এইচকে) চালুর মাধ্যমে ইবিএল বিদেশে তাদের কার্যক্রম শুরু করে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, “আন্তর্জাতিক ব্যবসা ও ট্রেড ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে শক্তিশালী অবস্থানের জন্য আমরা বিশেষভাবে পরিচিত।আমাদের সক্ষমতার মূলে রয়েছে প্রশংসনীয় ক্রেডিট ওয়ার্দিনেস (ক্রেডিট যোগ্যতা); করেসপন্ডেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ব বাজারের সঙ্গে যোগাযোগ।”
বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক ব্যবসা ও ট্রেড ফাইন্যান্সিংয়ে নিজস্ব অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ইবিএল বাংলাদেশ অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবিএল সম্প্রতি চায়না ইউনিয়ন পে’র সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে এবং চায়না থেকে উৎপত্তি লাভকারী ব্যবসায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে ‘চীনা ডেস্ক’ চালু করা হয়েছে। বাংলাদেশে চীনা দূতাবাসও ইবিএলের মাধ্যমে ব্যাংকিং করে।
