২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারকার্ডের কর্মশালা

দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে কর্মশালা করেছে মাস্টারকার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2019, 07:50 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর একটি হোটেলে ‘অপারেশন্স রিলিজ ওর্য়াকশপ’ শীর্ষক ওই কর্মশালা হয়।

কর্মশালাটির উদ্বোধন করেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। কর্মশালাটি পরিচালনা করে মাস্টারকার্ড বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (মার্কেট ডেলিভারি) অমিতাভ খান্না এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক (মার্কেট ডেলিভারি) জয় সেখ্রি।