২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্ষুদ্রবিমা সম্মেলন নভেম্বরে

আন্তর্জাতিক ক্ষুদ্রবিমা সম্মেলন নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 10:06 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

৪ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন। শেষ হবে ৮ নভেম্বর।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক এই সম্মেলনের আয়োজন করছে।

এটি হবে ১৫তম আন্তর্জাতিক মাইক্রো ইন্স্যুরেন্স (ক্ষুদ্রবিমা) সম্মেলন।

বুধবার রাজধানীর পুরানা পল্টনের বিআইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংগঠনের সভাপতি শেখ করিব হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, এবারের সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের ৪৫০ জন প্রতিনিধি ও বিমা বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কৃষি বিমা, স্বাস্থ্য বিমা ও ক্ষুদ্র বিমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সর্বজনস্বীকৃত। এ কারণে কৃষি ও ক্ষুদ্র বিমার ওপর আন্তর্জাতিক সেমিনার আয়োজনের র উদ্যোগ গ্রহণ নেয়া হয়েছে।

“এই সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের বিমার অভিজ্ঞতা বিনিময় হলে, আমাদের দেশের কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত শ্রেণির চাহিদার পরিপ্রেক্ষিতে কৃষি, ক্ষুদ্র ও স্বাস্থ্য বিমার উন্নয়নের সহায়ক হবে।”

বাংলাদেশের বিমা শিল্পকে এগিয়ে নিতে এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এবারের ক্ষুদ্রবিমা সম্মেলনে ২০টির মতো সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে বিমা শিল্পের উন্নয়নে অবদান রাখবে।

ক্ষুদ্রবিমা সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে লোকজনকে বিমার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। আর এটি করা গেলে দেশের অর্থনীতিতে বিমার অবদান আরও বাড়বে বলে মনে করেন শেখ কবির হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইএর সহসভাপতি অধ্যাপক রুবিনা হক, রূপালি ইন্স্যুরেন্সের প্রধান নিবার্হী কর্মকর্তা পি কে রয়, ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, নিটোল ইন্সুরেন্সের চেয়ারম্যান মনিরুল হক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আদিবা রহমান ও আইডিআরএর সাবেক সদস্য আদিবা রহমানসহ অনেকে।