২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সোনাইমুড়ি বাজারে আল-আরাফাহ্ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ি বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 09:39 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ২৪০তম এই আউটলেট উদ্বোধনের কথা জানানো হয়।

ব্যাংকের পরিচালক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া আউটলেটটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের প্রধান এ কে এম আমজাদ হোসেন, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ময়নাল হোসেন, বরুড়া শাখার ব্যবস্থাপক আবু তাহের, রহিমানগর শাখার ব্যবস্থাপক মো. সোলায়মান, ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন, সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানেশ্বর আচার্য্য উপস্থিত ছিলেন।