২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্র্যাক ব্যাংককর্মীদের ঝুঁকি ব্যবস্থাপনার কর্মশালা

রংপুর অঞ্চলের কর্মীদের নিয়ে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 08:19 PM

Updated : 18 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকি বিষয়ক দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতিকে জোরদার করার সচেতনতার জন্য আয়োজন করা হয় ওই কর্মশালা।

রংপুর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণমূলক অধিবেশনটিতে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের নিজ নিজ অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

কর্মশালাটি পরিচালনা করেন ব্যাংকের হেড অব অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট এবং ডেপুটি হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন খালেদ বিন কামাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্র্যাক ব্যাংকের বিশ্বাস- কর্মশালাটি ব্যাংকের কর্মীদের ওপর উল্লেখযোগ্য প্রভাব রাখবে এবং এর ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।”