ইসলামী ব্যাংকে পরিচালনা পর্ষদের সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভায় অনুষ্ঠানের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি আরিফ সুলেমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ এফসিএস উপস্থিত ছিলেন।
