২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড’ পুরস্কার পেল আকিজ গ্রুপ

২০১৯ সালের বাংলাদেশের ’বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড’ পুরস্কার পেয়েছে আকিজ গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2019, 08:04 PM

Updated : 18 Aug 2022, 05:46 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পুরস্কার। যা ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এশিয়া অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর মানব সম্পদ ব্যবস্থাপনা এবং অনুকূল কর্মপরিবেশের উপর ভিত্তি করে দিয়ে থাকে।