চট্টগ্রামের ফিরিঙ্গী বাজারে আল-আরাফাহ ব্যাংক
বন্দরনগরী চট্টগ্রামের ফিরিঙ্গী বাজারে শাখা খুলেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
এটি ব্যাংকটির ১৭৩তম শাখা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, পরিচালক লিয়াকত আলী চৌধুরী এবং আহামেদুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।
বক্তব্য রাখেন, মিডল্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলমগীর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
