ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ফেইসবুক কুইজের পুরস্কার বিতরণ
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষ্যে ফ্রেশ ড্রিংকিং ওয়াটারের ফেইসবুক পেইজের ‘কুইজ টাইম উইথ তামিম’ এর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ভিডিও পোল কুইজে বাংলাদেশের ১০ হাজারের বেশি ক্রিকেট ফ্যান অংশ নেয়। পরে তাদের মধ্যে থেকে বিজয়ীদের ল্যাপটপ, স্মার্টফোন এবং ৩২ ইঞ্জি এলইডি টেলিভিশন পুরস্কার দেয়া হয়েছে।
সম্প্রতি বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বেভারেজ খালিদ রাজা বিশ্বাস, জেনারেল ম্যানেজার অফ ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, জেনারেল ম্যানেজার অফ সেলস এস এম এম ইব্রাহিম মাহমুদ, হেড অফ মিডিয়া মাহবুবা সিদ্দিকা খানম ইভা।
