বিরাট হাট ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ
অনলাইনে গবাদি পশু কেনা-বেচার মাধ্যম বিক্রয় ডটকম কোরবানি ক্যাম্পেইন ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ এর বিজয়ীদের পুরস্কার দেয়া হয়েছে।
বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বিক্রয় ডটকম ও মিনিস্টার হাই টেক পার্ক এবারের কোরবানির ঈদ উপলক্ষে পঞ্চমবারের মতো বিরাট হাট ক্যাম্পেইন পরিচালনা করে। ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের জন্য এবার পুরস্কারের আয়োজন করা হয়।
সারা দেশের ক্রেতাদের মধ্য থেকে ১৩ জন বিজয়ী এবং বিক্রেতাদের (মেম্বার) মধ্য থেকে তিন জনকে বিজয়ী করা হয়।
পুরস্কার হিসাবে রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, মাইক্রোওয়েভসহ মোট ছয় লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।
ক্রেতা বা গ্রাহক প্রতিযোগিতার প্রথম ৩ জন বিজয়ীরা হলেন- মাজহারুন নবী পাঠান, শাকিল হোসেন ও সারা ইসলাম।
মেম্বার প্রতিযোগিতার ৩ জন হলেন- মনি ডেইরি ফার্মের উদ্যোক্তা হাজী আনোয়ার হোসেন, রাজশাহী সিটি গরুর হাটের উদ্যোক্তা মোহাম্মাদ রাকিবুল ইসলাম এবং জ্যাজ কর্পোরেশনের উদ্যোক্তা আসাদুল্লাহ।
বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং ঈশিতা শারমিন, হেড অব মার্কেটপ্লেস সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার নাজ হুসাইন এবং মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া পুরস্কার প্রাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
