২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরেই চালু হচ্ছে বিমানের মদিনা ফ্লাইট

ঢাকা-মদিনা নিয়মিত ফ্লাইট পরিচালনা অক্টোবরেই শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 08:02 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৮ অক্টোবর হতে বিমান ঢাকা-মদিনা-ঢাকা নিয়মিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।

বর্তমান সরকার বিমানের  রুট সম্প্রসারণের যে পরিকল্পনা নিয়েছে, সেই উদ্যোগের অংশ হিসেবে চালু হচ্ছে মদিনা ফ্লাইট।

এই রুটে সপ্তাহে চার দিন সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-মদিনা ফ্লাইট পরিচালনা হবে।

এই উড়োজাহাজে ২৪টি বিজনেস ক্লাস ও ২৪৭টি ইকোনমি ক্লাসসহ মোট ২৭১টি আসন রয়েছে বলেও জানান তাহেরা খন্দকার।