২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ব্যাংকে শোক দিবসের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংকের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 06:44 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মতিঝিল সেনাকল্যাণ ভবনে ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ, পরিচালক বেগম পরাগ, হাসান মাহমুদ এবং মামুন-আল-রশীদ বক্তব্য রাখেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ, বেসিক ব্যাংকের সভাপতি শংকর তালুকদার এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক।