রাজশাহীতে ইবিএলের এজেন্ট ব্যাংকিং
ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) এজেন্ট ব্যাংকিং চালু হয়েছে রাজশাহীর গোদাগাড়িতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি ইবিএলের অষ্টম এজেন্ট ব্যাংকিং আউটলেট।
সম্প্রতি চালু হওয়া এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে গোদাগাড়ি পৌরসভার মেয়র মনিরুল ইসলাম এবং ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সৈয়দ জুলকার, ইবিএল এজেন্ট ব্যাংকিং প্রধান বিন মাজিদ খান উপস্থিত ছিলেন।
