২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার শ্রীমন্তপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 12:30 AM

Updated : 18 Aug 2022, 05:37 PM

শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম এর উদ্বোধন করেন বলে

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, কুমিল্লা জোনপ্রধান মোশাররফ হোসাইন, কুমিল্লা শাখাপ্রধান নাছির উদ্দিন, ব্যাংকের এজেন্ট স্থানীয় সুহাইনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আসিফ, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু  এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।