২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি গ্রাহক বিদ্যুৎ বিল দিলেন বিকাশে

এক বছরে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে এক কোটি ১৬ লাখ ৮২ হাজার গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। টাকার অংকে যার পরিমান ৬৫০ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 10:49 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

মঙ্গলবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৮২ হাজার গ্রাহক বিকাশের মাধ্যমে ৬৫০ কোটি টাকা পরিশোধ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড, উত্তরাঞ্চলের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর গ্রাহকরা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার সেবা পাচ্ছেন।

গ্রাহক তার নিজের বিকাশ একাউন্ট ব্যবহার করেই বিলের পরিমান চেক করতে পারেন এবং বিল পরিশোধ করতে পারেন। বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে বিল পরিশোধ করা যায়। একজন গ্রাহক মাসে সর্বোচ্চ দুটি বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, বিদুৎ বিল দেওয়ার সাথে বিড়ম্বনা শব্দটির কোন যোগাযোগ থাকবে না- সেই লক্ষ্যে কাজ করে চলেছে বিকাশ।