মিরপুরে ড্রিংক অ্যান্ড ডাইন
রাজধানীর মিরপুরে হরেকরকম খাবার ও পানীয় নিয়ে যাত্রা শুরু করল ড্রিংক অ্যান্ড ডাইন।
মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও জাতীয় চিড়িয়াখানার মাঝামাঝিতে রাইনখোলা ঢাকা কমার্স কলেজ রোডে রেস্তোরাঁটির অবস্থান।
শনিবার এই রেস্তোরাঁর উদ্বোধন করেন উপস্থাপক শারমীন লাকী ও অভিনেতা-মডেল শেহতাজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতিময় নগরজীবনে সময়ের গুরুত্বের কথা মাথায় রেখে এই রেস্তোরাঁর খাবার অনলাইনে অর্ডারের ব্যবস্থা থাকছে। বর্তমানে চালু থাকা ফুড অ্যাপগুলো (উবারইটস, ফুডপান্ডা, পাঠাও, সহজ ও হাংরি নাকি) ব্যবহার করে বাসায় বসেই খাবার অর্ডার করা ও হোম ডেলিভারি পাওয়া যাবে।
রেস্তোরাঁয় আছে নানা ধরনের স্যুপ, নুডলস, বার্গার, স্যান্ডউইচ, সেট মেনু, পাস্তা, পিজা, নানা স্বাদের সালাদ কিংবা ডেজার্ট। আছে হট কফি, হট চকলেট, কোল্ড কফি, স্মুদি, প্রোটিন স্মুদি ও আট পদের বৈচিত্র্যময় মকটেইল।
ড্রিংক এন্ড ডাইন এর কর্ণধার তিন তরুন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেড এ তুষার, ম্যানেজিং পার্টনার ও প্রধান পরিচালক কর্মকর্তা (সিওও) রাসকিন আহমেদ এবং ম্যানেজিং পার্টনার ও প্রধান যোগাযোগ কর্মকর্তা (সিসিও) মেহেদী হাসান।
