টোটোর বিশেষ আউটলেট গুলশানে
জাপানিজ স্যানিটারি ব্র্যান্ড টোটোর বিশেষ আউটলেট এবং টেকনিক্যাল সেন্টার উদ্বোধন করা হয়েছে ঢাকায়।
রোববার শুলশানে জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি এটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিলোত্তমা বাংলা গ্রুপের চেয়ারম্যান জোয়ারদার নওশের আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ,টোটো এশিয়া এবং ওসেনিয়ার বিভাগীয় প্রধান ডাইসুক এন্ডো এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন অধ্যাপক শামসুল ওয়ারেস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৩৫০০ বর্গফুট আয়তনের নতুন শো রুমটি ঢাকার গুলশানের ৯৯/এ ৩য় তলা, প্লট ৩/এ অবস্থিত।
গ্রাহকদের প্রযুক্তিগত তথ্য এবং পানি সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এর কার্যক্রমগুলো সরাসরি উপস্থাপন এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানার সুযোগ থাকবে এই আউটলেটে।
তিলোত্তেমা বাংলা গ্রুপ টোটোর বাংলাদেশে একমাত্র পরিবেশক।এই আউটলেটে গ্রাহকরা সেরা নকশা, নতুন প্রযুক্তি এবং পরিষেবাসহ বিশ্বমানের এবং সর্বশেষ পরিবেশবান্ধব টাইলস, স্যানিটারি এবং হোম সজ্জা পণ্যসামগ্রী পাওয়া যাবে।
