শাহজালাল ব্যাংক ও এস্কোয়্যার ইলেকট্রনিক্স চুক্তি
ইলেক্ট্রনিক্স কোম্পানি এস্কোয়্যারের পণ্য শূন্য শতাংশ সুদে কিস্তিতে কিনতে পারবেন শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা।
সোমবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়।
শাহজালাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের উপস্থিতিতে কার্ড ডিভিশনের প্রধান মারুফুর রহমান খান ও এস্কোয়্যার ইলেকট্রনিক্সের মহাব্যবস্থাপক মনজুরুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে শাহজালাল ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এস্কোয়্যার ইলেকট্রনিক্সের যে কোন পণ্য ৩ থেকে ১২টি কিস্তিতে শূন্য শতাংশ মুনাফায় কিনতে পারবেন।
