অর্থপাচার রোধে পদ্মা ব্যাংকের কর্মশালা
অর্থপাচার প্রতিরোধে পদ্মা ব্যাংকে কর্মশালা হয়েছে।
ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কর্মশালায় শাখা পর্যায়ের ৫৮ জন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের প্রধান মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) মোহাম্মদ জাবেদ আমিন।
এসভিপি এ এস এম আসাদুল ইসলাম এবং ভিপি রাশেদুল করিম প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
