২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জহোলসিমের কর্পোরেট নাইট

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের করপোরেট নাইট অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 10:06 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

সম্প্রতি ওয়েস্টিন হোটেলে প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারদের নিয়ে এই নাইট অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান লাফার্জহোলসিম গ্রুপের এশিয়া প্যাসেফিক অঞ্চলের হেড ও সিমেন্ট অ্যাক্সিলেন্স,মার্টিন ক্রেগনার এবং লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা।

উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্প সচিব আবদুল হালিম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।