সিলেটের মোগলাবাজারে আল-আরাফাহ্ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং
গত ১ অগাস্ট সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট খোলা হয়েছে।
বৃহস্পতিবার এটির উদ্বোধন করা হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের ২৩৪তম এজেন্ট আউটলেট এটি।
আল-আরাফাহ্ ব্যাংকের ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান এর উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান ফজলুর রহমান (আশরাফী),এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ময়নাল হোসেন,সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ এবং লালদিঘীর পাড় শাখা ব্যবস্থাপক ফারুক মিয়া।
