ইউসিবি’র কর্মশালার সনদ বিতরণ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড বিষয়ক কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে।
ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি গুলশানের লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে সপ্তাহব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি।
এসময় লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান আবুল আলি আহাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
