ইসলামী ব্যাংক দৌলতপুর শাখা নতুন ঠিকানায়
ইসলামী ব্যাংক দৌলতপুর শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার ব্যাংকটির দৌলতপুর শাখা সেঞ্চুরি প্লাজা, আপার যশোর রোড, দৌলতপুর, খুলনায় নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো: ইয়াহিয়া ও আব্দুল জব্বার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।
