২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্র ও শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা

কোরবানির ঈদের আগে সাপ্তাহিক ছুটির দুই দিন শুক্র ও শনিবার দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সব ব্যাংক খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2019, 08:47 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

রোববার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এই দুই দিন তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প এলাকায় শাখাগুলো খোলা রাখতে বলা হয়।

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে।

১২ অগাস্ট সোমবার ঈদ উদযাপিত হবে। ঈদ উপলক্ষে ১১, ১২ এবং ১৩ অগাস্ট (রোব, সোম এবং মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে।তার আগে দুই দিন সাপ্তাহিক ছুটি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বরাবরই দুই ঈদের ছুটির আগে সাপ্তাপ্তিক অথবা সরকারি ছুটি পড়লে সে সময়টাতে পোশাক শিল্পকর্মীদের জন‌্য ছুটিতেও ব‌্যাংক খোলার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব‌্যাংক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব‌্যাংকের নির্দেশনায় বলা হয়, ঈদ-উল-আযহার আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৯ এবং ১০ অগাস্ট শুক্র ও শনিবার পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।