মাস্টারকার্ড সুইস ডিলাইট প্রথম পুরস্কার পেলেন ওয়াদুদ
মাস্টারকার্ড সুইস ডিলাইট ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী আব্দুল ওয়াদুদ পাচ্ছেন একজন সঙ্গীসহ সুইজারল্যান্ডের জুরিখে পাঁচ দিন চার রাত ভ্রমণের সুযোগ।
বৃহস্পতিবার রাজধানীল একটি হোটেলে বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে ক্যাম্পেইনটির সমাপনী অনুষ্ঠান হয়।
এই ভ্রমনের সকল ব্যয় মাস্টারকার্ড বহন করবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং ডিজিটাল ক্রয় বিক্রয়কে উৎসাহিত করতে রমজান মাসে ক্যাম্পেইনটি শুরু হয়।
অন্য বিজয়ীরা পাচ্ছেন ৫০ টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার; যারমধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন রোমাঞ্চকর স্থানে ভ্রমণের প্যাকেজ, হাত ঘড়ি, ডিনার কুপন এবং গিফট ভাউচার।
গত ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি চলাকালীন সময় সকল মাষ্টারকার্ড ব্যবহারকারীরা তাদের মাস্টারকার্ড ব্র্যান্ডেড ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে ১ হাজার টাকা বা তার বেশি মূল্যের প্রতিটি স্থানীয় এবং বিদেশী ইন-স্টোর বা অনলাইন লেনদেনের জন্য দুই পয়েন্ট করে অর্জন করেন।
সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী কার্ডধারীকে মাস্টারকার্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাউল হক বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরে ডিজিটালাইজেশন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের গৃহীত প্রতিটি উদ্যোগ এবং প্রচেষ্টার মূলে এটিই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে।
“বিশ্বায়ন এবং উন্নত ডিজিটালাইজেশনের যুগে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কোনও উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”
বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড তার কার্ডধারীদের জন্য রমজান মাস ও ঈদের মতো বিশেষ উৎসবগুলোতে তার কার্ড হোল্ডারদের জন্যে কেনাকাটায় কিছু সুযোগ সৃষ্টি করতে সর্বদা কাজ করে যাচ্ছে।
ডিজিটাল লেনদেনের মাধ্যমে নগদহীন মূল্য আদান প্রদানের ব্যবস্থাকে সম্প্রসার করাই ‘দ্য সুইস ডিলাইট’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল বলে জানান তিনি।
এই ক্যাম্পেইনের সাথে পার্টনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল এবি ব্যাংক, আল-আরাফা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দি সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স।
