২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবা এক্সওয়াইজেডে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের ১০% ছাড়

ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা সেবা এক্সওয়াইজেডে প্রতি লেনদেনে ১০ শতাংশ ছাড় পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2019, 07:32 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা সেবা.এক্সওয়াইজেড থেকে পাবেন বিশেষ ছাড়।

সেবা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সকল সার্ভিসে প্রতি লেনদেনে ১০% অথবা ১ হাজার টাকা  ছাড় পাবেন তারা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অফারটি।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ই-কমার্স বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল) এবং সেবা প্ল্যাটফর্মের চিফ ফিন্যান্সিয়াল অফিসার জহির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

ব্যাংকের কর্পোরেট অফিসে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের প্রডাক্ট, ডিপোজিট ও এনএফবি প্রধান সারাহ আনাম, প্রডাক্ট-কার্ডস বিভাগের প্রধান জোয়াদ্দার তানভীর ফয়সাল, সিনিয়র ম্যানেজার সুলতান মাহমুদ সরকার, অ্যাসোসিয়েট ম্যানেজার আতাউল কাইয়ুম চৌধুরী, স্পেশালিস্ট ইমতিয়াজ খান, সেবার বিজনেস ইউনিট লিড জাহিদ হোসেন, প্রডাক্ট ম্যানেজার এস এ টি এম মারজান।

সেবা এক্সওয়াইজেড বাংলাদেশের অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস। বাসাবাড়ির জন্য এয়ার কন্ডিশন সার্ভিস, ইলেকট্রিক অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, প্লাম্বিং ও স্যানিটারি, ফার্নিচার তৈরি ও মেরামত, ওয়াল পেইন্টিং, বাসাবাড়ি পরিষ্কারসহ অনেক সার্ভিস রয়েছে সেবার অ্যাপে।